নান্দাইলে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) তাদের দণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত আজিম উদ্দিনের পুত্র আব্দুল হাকিম, মৃত সুন্দর আলীর পুত্র সেকুল মিয়া ও বনাটি আউটারগাতি গ্রাম থেকে সাইদুল ইসলামের স্ত্রী হাসনা আক্তার।
জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারপাড়া আশ্রয়ণ প্রকল্প ও বনাটি আউটারগাতি গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বারপাড়া আশ্রয়ণ প্রকল্প আব্দুল হাকিম, সেকুল মিয়া ও বনাটি আউটারগাতি গ্রাম থেকে হাসনা আক্তারকে মাদকসহ আটক করে।
পরে আটককৃতদের উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাসনা আক্তারকে ছয় মাস, সেকুল মিয়াকে এক মাস, আব্দুল হেকিমকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.এরশাদ উদ্দিন। এসময় জনসম্মুখে জব্দকৃত ১ কেজি পরিমাণ গাজা পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
ইউএনও মোঃ এরশাদ উদ্দীন বলেন, নান্দাইলকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত করতে যা করণীয় তাই করা হবে। মাদক সেবন, পাচারকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা তথ্য প্রদান করুন, তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে।
বার্তা বাজার / ডি.এস