ডিআইজি প্বার্থ গোপালের নামে দুদকের অভিযোগ পত্র আদালতে জমা

সিলেটের উপ-কারা মহাপরিদর্শক প্বার্থ গোপাল বণিকের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) প্বার্থের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উও-পরিচালক মো. সালাহউদ্দিন এই অভিযোগপত্র জমা দিয়েছেন।

আজ (সোমবার) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস উক্ত অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেন।

অভিযোগপত্রে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। অর্থাৎ তিনি সরকারি দায়িত্ব পালনকালে ৮০ লাখ টাকা বিভিন্ন অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে উপার্জন করে অর্থপাচারের উদ্দেশ্যে নিজ বাসায় লুকিয়ে রেখেছেন মর্মে প্রমাণিত হয়।

আরও বলা হয়, ২০১৪ সালে তিনি ৩১ হাজার ২৫০ টাকা বেতন স্কেলে কারা উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। তার এই বেতন স্কেলের সঙ্গে এতো টাকা অর্থ উপার্জন অসামঞ্জস্যপূর্ণ। তিনি তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে তা উত্তোলন করেননি বা তিনি কখনও এই অর্থ আয়কর বিবরণীতেও প্রদর্শন করেননি। যা দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, প্বার্থ গোপাল বণিক ১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ২০০২ সালে জেল সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিভাগের উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি) পদে কর্মরত ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে তিনি সিলেট বিভাগে বদলি হন। মামলা ও গ্রেফতারের প্রেক্ষিতে তাকে ২০১৯ সালের ২৯ জুলাই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর