পাহাড়ি ঢালের সরু পথের এক পাশে পাহাড় অন্য পাশ ঢাল বেয়ে নেমে গেছে নিচে। সবুজ পাহাড়ের কোল ঘেষা এই সরু পথে ক্রিকেট ক্রিজ হয় তাহলে কেন হয়? তবে এই পথটা প্রস্থে ক্রিকেট ক্রিজের চেয়েও খানিকটা বড়।
অদ্ভুত এক ক্রিকেট গ্রাউন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টা বিস্ময় কর হলেও এমনটাই হয়েছে। এখানে এলাকা ভিত্তিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় তরুণরা ক্রিকেট খেলে থাকে এখানে। আর পাহাড়ের ওপরে বসে দর্শকরা খেলা উপভোগ করেন। কোনো দল বিজয়ী হলে স্রোতের মতো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে দর্শকরা।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম পারলো ডটকম জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবোটাবাদে অদ্ভুত এই ক্রিকেট গ্রাউন্ডটি অবস্থিত। দর্শনার্থীরা এই অঞ্চলের নীল আকাশ আর সবুজ পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকে। এখানকার স্থানীয়রা ক্রিকেটপ্রেমী। উদ্ভুত এই ক্রিকেট গ্রাউন্ডে এখানকার তরুণরা ক্রিকেট খেলে থাকে। এটি ভীষণ উপভোগ করে তারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্রিকেট গ্রাউন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। যা নেটিজেনরাও উপভোগ করছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন।
উদ্ভুত এই ক্রিকেট গ্রাউন্ডে খেলার ভিডিও
বার্তা বাজার কে.কে