কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন।
আজ সোমাবার (২৪ আগস্ট) ভোরে হারবাং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, আজ দুপুরে চুরির মামলায় নির্যাতিত মা-মেয়েসহ ৩ জনকে জামিন দিয়েছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট।
জামিন প্রাপ্তরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট কুসুমপুরের মৃত আবুল কালামের স্ত্রী পারভিন আক্তার(৪০), আবুল কালামের দুই মেয়ে সেলিনা আক্তার সেলী(২৮) ও রোজিনা আক্তার(২৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘গরু চুরির অভিযোগে মা মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর হারবাং বিন্দারবানখীল এলাকার মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯), ইমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০) ও জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোর ৩টার দিকে তাদের গ্রেফতার করে’।
বার্তাবাজার/এমকে