প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ০৮৩ জন।
আজ (সোমবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরও ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে আরও ৩ হাজার ৭৮৪ জনসহ দেশে মোট ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন এই ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/এসজে