দেশের পরিবহন খাতের অন্যতম কোম্পানী হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিনকে অবৈধ সম্পদ অর্জনের জন্য জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশোন (দুদক)।
আজ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাব্দ শেষে অভিযুক্ত কফিল উদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমাকে যেসব প্রশ্ন করতে ডাকা হয়েছিল। আমি সেগুলোর জবাব দিয়েছি।
উল্লেখ্য, কফিল উদ্দিন একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ মিয়ার ছোট ভাই।
বার্তাবাজার/এসজে