প্রথমবারের মতো এই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। ফাইনালে যেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় উৎফুল্ল সমর্থকদের। সমর্থকদের নিশ্চিত বিশ্বাস ছিল এবার নেইমার এমবাপ্পেরা শিরোপাটাও এনে দেবে। পাশাপাশি সেই আশাও ছিল এবার ইতিহাসে জায়গা করে নিবে তারা। কিন্তু লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-০ গোলের হেরে সব আশা শেষ পিএসজির।
পিএসজি সমর্থকরা কোনভাবেই মেনে নিতে পারছে না। খেলা শেষে তারা জড়িয়ে পড়ে ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে। এ সময় জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িও। এসময় ফ্রান্সে পুলিশ ১৪৮ জনকে আটক করেছে বলে জানিয়েছে।

এই ফাইনালকে কেন্দ্র করে তিন হাজারের বেশি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় পুরো প্যারিস শহরে। আর ফ্রান্সে নতুন করে শুরু হয়েছে করোনার সংক্রমণ। আগে থেকেই সরকারের পক্ষ হতে সর্তক করা হয়েছিল, খেলা দেখার সময় যাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এই ফাইনালের দিন ম্যাচ শুরুর পর সামাজিক দূরত্ব না মেনেই সমর্থকরা খেলা দেখতে থাকে প্যারিসের বিভিন্ন স্থানে। মাস্ক ছাড়াই উপস্থিত হয় অনেকেই। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেয় স্থানীয় পুলিশ। আর এতেই শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে জানিয়েছেন, পুলিশ প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে মুখে মাস্ক না পরার কারণে সতর্ক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ধ্যার দিকে অনেকেই মশাল জ্বালিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে থাকে প্যারিসের পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে । পুলিশও টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বার্তা বাজার কে.কে