কক্সবাজারে অভিযান চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবার চালানসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব। এসময় জব্দ করা হয়েছে পাচার কাজে জড়িত ২ ব্যক্তিকে।
রবিবার (২৩ আগষ্ট) বিকেলে শহরের মাঝির ঘাট এলাকা থেকে এসব ইয়াবার চালান আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিন হাজি পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে বিল্লাল (৪৫) ও উখিয়া বালুখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ১৪ ব্লকের বশির আহমদের ছেলে আয়াছ (৩৫)।
আজ দুপুর ১২টায় র্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক( অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, মিয়ানমার থেকে একটি ফিশিং বোট বিপুল পরিমান ইয়াবার চালানসহ বাংলাদেশে অনুপ্রবেশের সংবাদ পেয়ে র্যাব-১৫ অধিনায়ক আজিম আহমেদের নেতৃত্বে ট্রলারটি ধাওয়া করে। ধাওয়ার মুখে বোটটি গভীর সমুদ্রের দিকে পালাতে ব্যার্থ হয়ে শহরের মাঝির ঘাট এলাকায় ঢুকে পড়ে। এসয় র্যাব সদস্যরা দুই জন লোকসহ বোটটি আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বোটের অভ্যান্তরে লুকানো অবস্থায় ১৩ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
র্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃতরা ইয়াবা গুলো মিয়ানমার থেকে আনা হয়েছিলো বলে জানিয়েছে। আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তা বাজার/এস.আর