কুমিল্লায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আদালত। একইসাথে মামলার অন্য পলাতক আসামিদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
আজ (সোমবার) দুপুরে এই রায় দেন আদালত।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
বার্তাবাজার/এসজে