মানিকগঞ্জে ভেজালবিরোধী সচেতনতামূলক র‌্যালী

খাদ্যে ভেজাল বন্ধ করি, নিরাপদ খাদ্য গ্রহণ করি’ এ শ্লোগানে মানিকগঞ্জে সচেতনতামূলক র‌্যালী করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।

শনিবার সকালে ১০ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে তা শহীদ রফিক সড়ক ও মানিকগঞ্জ বাজারের নিমতলী সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ বাজার ব্রীজের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর রতন মজুমদার,সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, বেসরকারী সংস্থা বারসিকের সমন্বয়কারী বিমল রায়, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভেজাল খাদ্য, কীটনাশকযুক্ত সবজি, ফরমালিন ও কার্বাইডযুক্ত ফল, মেয়াদ উত্তীর্ণ খাবার ও ঔষুধ থেকে শুরু করে শিশুখাদ্যসহ প্রায় সবধরণের খাবারে ভেজাল রয়েছে। এক্ষেত্রে উৎপাদনকারী এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দায়ী। কারণ ব্যবসায়ীরা জেনেশুনে ভেজাল খাদ্য বাজারজাত করছে। সরকারের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন ও কার্বাইড মিশ্রিত খাদ্য ধ্বংষ করাসহ জেল-জরিমানা করা হচ্ছে। কিন্তু তাতেও তেমন কোন লাভ হচ্ছে না।

অন্যদিকে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে, যখন তখন কারণ ছাড়াই পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাস, রেল, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সরকারের বিভিন্ন সেবাপ্রদানকারী কার্যালয়ে জনগন হয়রানির শিকার হচ্ছে।

বক্তারা বলেন, একজন ভোক্তা হিসেবে নিরাপদ খাবারসহ সবধরণের সেবা পাওয়ার অধিকার আছে। কিন্তু জনগন তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একারণে ভেজাল খাদ্য প্রতিরোধসহ সবধরনের অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক জনসচেনতা সৃষ্টি করতে হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর