মেজর (অবঃ) সিনহা মা. রাশেদ হত্যা মামলায় সদ্য বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতের ৭ দিনের রিমান্ড শেষ। আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হবে। ফের দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন র্যাব।
আজ সোমবার দুপুর ১২টায় র্যাব-১৫ কার্যালয়ে ১৩ লাখ ইয়াবার চালান আটকের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
অতিরিক্ত মহা পরিচালক জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি আতি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। সর্বশেষ ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতের দেয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কার্যক্রম অত্যান্ত অগ্রগতি হয়েছে। আজ দুপুরে তিন জনকে আদালতে হাজির করা হবে। তদন্তের স্বার্থে ফের রিমান্ড আবেদন করা হবে।
বার্তাবাজার/এমকে