কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বঙ্গোপসাগরের কক্সবাজার জলসীমা থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ ২ মাদক চোরা চালানকারীকে আটক করেছে র‍্যাব-১৫ এর একটি দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ কোটি টাকা।

গতকাল (রোববার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গভীর সমুদ্র থেকে আটক করা হয়।

আটককৃতরা হল- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর এইচ ১৬ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)।

আটককৃতরা মিয়ানমার সীমান্ত থেকে ট্রলারযোগে বাংলাদেশের খুরুশখুল মাঝির ঘাটে আসছিল। তাদেরকে বহন করা ট্রলারসহ একটি ফিশিং বোট, মোবাইল, সীম কার্ড ও নগদ টাকা জব্দ করেছে র‍্যাব।

আটকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর