বিশেষ বিমানে ঢাকায় আনা হল এমপি মনসুরকে

করোনাক্রান্ত রাজশাহী-৫ আসনের এমপি ডা. মো. মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বিশেষ বিমানে করে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় আনার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার) সাংসদের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিক তরফদার জানান, আজ সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বিএসএমএমইউ হাসপাতালের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর