প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দপ্তরিদের অবস্থান, সড়কে তীব্র যানজট

বেতন বৈষম্যের প্রতিবাদে ও চাকরি জাতীয়করণসহ ৩ দফা দাবিতে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা

আজ (সোমবার) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার দপ্তরি কাম প্রহরী অধিদপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিচ্ছেন দাবি আদায়ের।

তাদের অবস্থান কর্মসূচীর জন্য ওই এলাকার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। সড়কগুলোতে দেখা যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর