বরিশালে চোলাই মদ তৈরী ও বিক্রয়ের অপরাধে এক নারীকে ৫ বছরের কারদণ্ড দিয়ে আদালত। একইসাথে আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসেরর জেলের দণ্ড দেয়া হয়েছে।
গতকাল (রোববার) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম এ রায় প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ওই নারীর নাম আশা গোমেজ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ঐ নারীর বিরুদ্ধে ২০১১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মাম্লাওর অভিযোগে বলা হয়, মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রব তদন্তের সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন।
বার্তাবাজার/এসজে