ভারতে একদিনে করোনা শনাক্ত ৬১ হাজার, মৃত্যু ৮৩৬

ভরতে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬১ হাজার ৪০৮ জনের শরীরে। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৮৩৬ জন। সঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭ হাজার ৪৬৮ জন।

দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৬ হাজার ৩৪৯ জনে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৩৮ হাজার ৩৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৫৭ হাজার ৫৪২ জন।

অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, টানা ছয়দিন ধরে প্রতিদিন ৮ লাখ স্যাম্পেল পরীক্ষা করা হচ্ছে। ভারতে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩ কোটি ৫২ লাখ। শুধু তাই নয় করোনা পজিটিভ হওয়ার হার এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। পরীক্ষা বাড়ানোর ফলে দ্রুত নজরে আসছে তাতেই সাফল্য পেয়েছে ভারত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, সব জায়গাকে ভিন্ন ভিন্ন করে নজরে রেখে বাড়ানো হয়েছে পরীক্ষা। গণহারে পরীক্ষাকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর