মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান ও একটি বসতঘর পুড়ে গিয়েছে। আজ (সোমবার) ভোরে উপজেলার ঠাকুরবাজারে এই অগ্নিকান্ড ঘটেছে।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের সুত্রপাত এখনও কেউ বুঝতে পারেনি। তাদেরকাছে বিষয়টা রহস্যজনক। তবে খুব ফ্রুত গতিতে ছড়ানো আগুন এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে একটি বাসাতেও লেগে যায়।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও দোকানগুলো ও বাসার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।
বার্তাবাজার/এসজে