বগুড়ার শিবগঞ্জে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শিখা (১৫) নামের এক কিশোরী। আজ সোমবার ভোর রাতে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শিখা উপজেলার দেউলী ইউনিয়নের কান্দুপাড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। সে গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির জন্য আবেদন ফরম পূরণ করেছিলো।
তার আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষনিক ভাবে কিছু জানা যায়নি। দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে