কোমায় চলে গেছেন কিম জন উন!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোমায় চলে গিয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কুটনীতিক ছাং সং-মিন। কিম সুস্থ আছেন বলে উত্তর কোরিয়া থেকে যেসকল ছবি প্রকাশ করা হচ্ছে সেগুলোর সব ভুয়া বলেও তিনি দাবি করেন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জুংয়ের সাবেক এক সহযোগী ছাং সং-মিন বলছেন, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন গুরুতর অসুস্থ এবং তিনি কোমায় রয়েছেন। গুরুতর অসুস্থতার কারণেই কিম জং উন সম্প্রতি কিছু ক্ষমতা তাঁর বোন কিম জং ইয়োর হাতে তুলে দিয়েছেন। যে কারণে কিম জং ইয়ো এ মুহূর্তে হয়ে উঠেছেন উত্তর কোরিয়ার দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি।

ফক্স নিউজ তাদের এক খবরে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে দক্ষিণ কোরিয়ার সাবেক কূটনীতিক ছাং সং-মিন বলেছেন, উত্তর কোরিয়ার শাসকরা সহজে ক্ষমতা ছাড়েন না। কেবল গুরুতর অসুস্থতা বা সেনা অভ্যুত্থানের মাধ্যমে পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁরা গদি আঁকড়ে ধরে থাকেন।

এর আগে কিম জং উন সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন বলে দাবি করেছিলেন ছাং। নিজের সে দাবি আরো একবার মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক এই কূটনীতিক।
সূত্র-ফক্স নিউজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর