ব্রিজ ভেঙে পানিতে সিমেন্টবোঝাই ট্রাক, চালক নিখোঁজ

গাইবান্ধার ফুলছড়িতে বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কে থালুয়া বাজার বেইলি ব্রিজটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ট্রাকটির চালক।

আজ (সোমবার) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের থালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিজটি ভেঙে পড়ায় উপজেলা সদরের সাথে বেশ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন হয়ে গিয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি মো. কাওসার আহমেদ জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে৷ ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে৷ নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর