মহামারি করোনা থেকে এই পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন ১ কোটি ৬০ লক্ষাধিক মানুষ। বিশ্ব পরিসংখ্যান রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, ২ কোটি ৩৫ লাখেরও বেশি মানুষ আজ (সোমবার) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মাঝে ৮ লাখ ১২ হাজার ৪৮৭ জন মারা গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।
মোট আক্রান্তদের মাঝে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসে দেয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে করোনা জয় করেছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯ জন।
এছাড়াও জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮ জন, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫, ওমানে ৭৮ হাজার ৩৮৬ জন, ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪ জন, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০,
একইসাথে কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ এবং এবং বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
বার্তাবাজার/এসজে