মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে আরও এক মাস আটকে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় সকালে পাপুলকে কুয়েতের সুপ্রিম কোর্টে হাজির করা হলে বিচারক তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
গতকাল রোববার সকালে কুয়েতের সুপ্রিম কোর্টে আটকাদেশ পুনর্বিবেচনাবিষয়ক বিচারকের চেম্বারে হাজির করা হলে বিচারক তাঁকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
দেশটির জাতীয় দৈনিক আল কাবাস জানায়, কুয়েতে ৬ জুন আটকের পর থেকে এ নিয়ে পাঁচবার সাংসদ মোহাম্মদ সহিদের আটকাদেশ বাড়ানো হলো।
৯ আগস্ট সবশেষ তাঁকে আরও দুই সপ্তাহ অর্থাৎ ২৩ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে প্রতিবারই তাঁর আটকাদেশ দুই সপ্তাহ করে বাড়ানো হচ্ছিল। এবার একসঙ্গে আটকাদেশের মেয়াদ এক মাস বাড়ল।
বার্তাবাজার/এসজে