লকডাউনে পার্টি চলাকালে পুলিশের অভিযান, পালাতে গিয়ে নিহত ১৩

দক্ষিণ আমেরিকার পেরুতে করোনায় চলছে তীব্র সংকট। ঘোষণা করা হয়েছে লকডাউন। এর মাঝেই দেশটির রাজধানী লিমায় একটি নাইটক্লাবে চলছিল পার্টি। সেটা থামাতে দেশটির পুলিশ সেখানে অভিযান চালায়। তখন পার্টিতে অংশ নেয়া লোকজন পালিয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মার যায় ১৩ জন।

বিবিসির খবরে বলা হয়, করোনার মধ্যে লকডাউন নীতিমালা অমান্য করে নাইটক্লাব চালানোয় অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবী, শনিবার রাতে রাজধানীর থমাস রেস্তোরাঁর দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করে। এ সময় আহত হয় ছয়জন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশের জানায়, অভিযানের সময় মানুষজন যখন একই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই হুড়োহুড়িতে ওই হতাহতের ঘটনা ঘটে।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ২৩ জনকে আটক করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর