জেমস অ্যান্ডারসনের আগুন ঝরা বোলিংয়ে ইনিংসের শুরুতে একের পর এক উইকেট হারিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের করা ৫৮৩ রানের জবাবে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। কিন্তু এই পরিস্থিতিতে ইংলিশ পেসারদের আগুনে বোলিংয়ের মুখে রুখে দাঁড়িয়েছেন আজহার আলি।
তবে আজহার আলি সঙ্গে পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে। এই দু’জনের দৃঢ়তায় ধীরে ধীরে লজ্জা কাটিয়ে উঠছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আজহারের সাথে মাঠে থাকতে পারেননি রিজওয়ান।
তৃতীয় দিন শেষে ৯৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৪১ রান নিয়ে অপরাজিত থাকেন আজহার আলি। জেমস অ্যান্ডারসন একাই নিয়েছেন ৫ উইকেট।
কেএস/বার্তাবাজার