ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার রায় আজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার রায় ঘোষণা আজ। নৃশংস ওই হামলায় ৫১ জন মুসল্লি শহীদ হন। স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। সেদিন অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

গত বছরের ১৫ মার্চ জুমার খুৎবা চলাকালে জঘন্য এ হত্যাকাণ্ড চালানো হয়। এ ঘটনায় ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারান্টকে আটক করা হয়। হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে।

ক্রাইস্টচার্চের ওই ঘটনায় শোক ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার আইন কঠোর করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা হবে। এসময় নিহত এবং আহতদের পরিবার আদালতে উপস্থিত থাকবেন। জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর