করোনায় গড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০০ জনের

মরণঘাতী করোনা ভাইরাসে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৯০০ জন প্রাণ হারাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবারের আগের দুই সপ্তাহে করোনায় মৃত্যুর পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছে সংস্থাটি। দেখা যায় প্রতি ঘণ্টায় ২৪৬ জন আক্রান্ত এবং প্রতি ঘণ্টায় গড়ে এক ব্যক্তি মারা যাচ্ছেন এই মহামারী ভাইরাসে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানিতে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। রোগটিতে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় আছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর