শেষ হাসি কে হাসবে? পিএসজি না বায়ার্ন মিউনিখ? যেই জিতুক, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে বিজয়ীরা। রানারআপরাই বা কত করে পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন লেগেই থাকে। তার উত্তরই জানার চেষ্টা করবো এখানে।
শুধু গ্রুপ পর্বে নাম লেখাতে পারলেই ক্লাবগুলোর অ্যাকাউন্টে যোগ হয়ে যায় কয়েক মিলিয়ন ইউরো। এরপর টিভি রাইটস, টিকিট অ্যান্ড গেট মানি তো আছেই। সব যোগ করলে শেষ পর্যন্ত অংক যেটা দাঁড়ায়, সেটা সত্যি অকল্পনীয়।
আজ রাতে যে দলটি চ্যাম্পিয়ন হবে তারা প্রাইজমানি হিসেবে পাবে ১৯ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি ১৯০ কোটি টাকা। রানারআপ দল প্রাইজমানি হিসেবে পাবে ১৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি ১৫০ কোটি টাকা।
ভাবছেন এখানেই শেষ? এটা ভাবলে ভুল হবে যে চ্যাম্পিয়ন হলে মাত্র ১৯০ কোটি কিংবা রানারআপ হলে ১৫০ কোটি টাকা পাবে। মূলতঃ ফাইনালে ওঠা কিংবা চ্যাম্পিয়ন্স হতে পারলে সংশ্লিষ্ট দলগুলো সব মিলিয়ে যে প্রাইজমানি অর্জন করে, তা শুনলে যে কারোই চোখ কপালে উঠবে।
টেলিভিশন মার্কেট পোল থেকে আয় হয় মোট ২৯২ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি ২৯২১ কোটি টাকা। সুতরাং, এই অর্থ বন্টনের আনুপাতিক হারে চ্যাম্পিয়ন দল কত করে পেতে পারে? হিসেব করলেই তো চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। মোট কথা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল কত হাজার কোটি টাকা অর্জন করবে এটা থেকে, তা এখনই সম্পূর্ণরূপে বলা মুস্কিল।
কেএস/বার্তাবাজার