এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান।

সিভিল সার্জন জানান, ২১ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আজ তার ফলাফল পজিটিভ আসে।

আলহাজ্ব দবিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদ্যবিদায়ী সভাপতি। তিনি তৃতীয়, পঞ্চম, সপ্তম-একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর