ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অদ্য ২৩/০৮/২০২০ইং তারিখে বিলুপ্ত ঘোষণা করা হলো।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর