ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে ফরিদ মাতুব্বর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দোপপাসা গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদের মা তাকে ঘরে রেখে বাইরে কাজ করতে যান। ফরিদ ঘরে বসে খেলা করছিল। এসময় বিষধর সাপ তাকে কামড় দিলে সে চিৎকার দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ওঁঝার কাছে নিয়ে যায়। ওঁঝা দেখে বলেন, ওকে বিষধর সাপে কামড় দিয়েছে।
পরে পরিবারের সদস্যরা পাশের সদরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
কেএস/বার্তাবাজার