এক আসনেই আ.লীগের মনোনয়ন সংগ্রহ ৫৬ প্রার্থীর

সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর পর শূন্য হয় ঢাকা-১৮ আসন। আর এ আসনটি থেকে উপ‌নির্বাচ‌নে লড়তে আওয়ামী লী‌গের অর্ধশতা‌ধিক প্রার্থী ম‌নোনয়ন সংগ্রহ ক‌রে‌ছেন এবং জমা দি‌য়ে‌ছেন।

জানা যায়, এ আসনের জন্য সরকার দ‌লের ৫৬ জন প্রার্থী ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রেন এবং জমা দেন। আওয়ামী লী‌গের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ৫৬ জন। এছাড়া নওগাঁ-৬ আস‌নে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ২০ জন ও সিরাজগঞ্জ-১ আস‌নে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ ক‌রেন ও জমা দেন। এ পাঁচ আসনের উপনির্বাচনে লড়তে মোট ১৪১ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

গত ১৭ আগস্ট সকাল ১০টা থে‌কে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ শুরু হয়। আজ (রোববার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেয়া হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর