রাতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বার্য়ান-পিএসজি। আর এ লড়াইয়ে আছেন দুই বন্ধু। তবে একে অন্যের মুখোমুখি। নব্বই মিনিটে বন্ধুত্বকে সরিয়ে রেখে আজ তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। নেইমার ও ফিলিপ্পে কুতিনিয়ো।
এ দুই ব্রাজিলিয়ান তারকা ক্যারিয়ারের অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ থেকে ১৪ বছর আগে ২০০৬ সালে দুই জনের প্রথম দেখা ব্রাজিলের অনূ্ধ্ব-১৪ ফুটবল দলে। কুতিনিয়োর গায়ে তখন ৮ নম্বর জার্সি, নেইমারের ১০। প্রথম সুযোগ পেয়েই বাজিমাত করে দেয় দুই কিশোর।
দুজনেই জাতীয় দলে ডাক পান ২০১০ সালে। ২৬ জুলাই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিখ্যাত হলুদ জার্সিতে মাঠে নামেন নেইমার। কুতিনিয়োর গায়ে ব্রাজিলের জার্সি ওঠে কয়েক মাস পরে, ৭ অক্টোবর, ইরানের বিপক্ষে ম্যাচে।
আজকেও একইসাথে মাঠে নামছেন দুই বন্ধু। তবে এবার আর কেউ কারো বন্ধু হয়ে নয়। নিজেদেরে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিপক্ষ হয়ে মাঠে লড়বেন এই দুই ফুটবালার।
কেএস/বার্তাবাজার