নাটোরে বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ

নাটোরে বন্যা দুর্গত এলাকার জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের নির্দেশনায় নাটোর জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পরিচালনায় এবং ১৭ পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রবিবার নাটোর জেলার সিংড়া উপজেলা ও ইউনিয়নের জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দিনব্যাপী এই কার্যক্রমে ১৭ পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াতসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর