করোনা নেগেটিভ মাশরাফির মা-বাবা

অবশেষে করোনামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মা-বাবা।

গতকাল(শনিবার) করোনা টেস্টের রিপোর্টে মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজার ফল নেগেটিভ এসেছে বলে জানায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।

মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছিল ম্যাশের পুরো পরিবার। প্রথমে তার শাশুড়ি করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। এর পর মাশরাফি নিজে এবং তার ভাই মোরসালিন বিন মুর্তজা ভাইরাসটিতে আক্রান্ত হন বলে খবর আসে। যদিও বর্তমানে সবাই করোনা মুক্ত আছেন এবং সুস্থ রয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর