প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।
আজ রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত নূরে আলমের গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, নূরে আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।
বার্তা বাজার / ডি.এস