চলতি মাসেই বার্সা ছাড়ছেন মেসি

সময় যত গড়াচ্ছে বার্সায় মেসির থাকা নিয়ে ততই বাড়ছে অনিশ্চয়তা। কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে সাক্ষাতের খবরটি গণমাধ্যমে ফাঁস হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

শোনা যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকাকে ছেড়ে দিতেও নাকি রাজি বোর্ডের একাংশ। এদিকে আগস্টের মধ্যেই মেসির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। এমন খবর প্রকাশ করেছে ইতালিয়ান একটি গণমাধ্যম।

তাহলেই কি মেসি-বার্সার লম্বা সময়ের সম্পর্কটা ছিন্ন হচ্ছে আগস্টেই! ইতালির রোমভিত্তিক পত্রিকা লা রিপাবলিকার খবর সত্য হলে ঘটতে পারে এমন কিছুই। বেশ কিছুটা সময় ধরে ক্লাব কর্তৃপক্ষের ওপর বিরক্ত লিওনেল মেসি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর