নান্দাইলে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে পুকুর থেকে ফারজানা আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামাড়গাঁও গ্রামের আবদুল্লাহ আল মামুনের কন্যা।

জানা গেছে, রোববার বিকালে খালাতো ভাই মোনায়েম (৬) সহোদর ভাই মাহিন (৫) সহ তিনজনে মিলে বাড়ির পুকুরের অল্প পানিতে খেলা করছিল ফারজানা। হঠাৎ ফারজানা পুকুরের গভীরে চলে যায়, সাথে থাকা দুইজন দ্রুত বাড়িতে গিয়ে খবর জানায় ফারাজানা পুকুরে ডুবে গেছে।

পরে বাড়ির লোকজন দৌড়ে এসে ২ ঘন্টা চেষ্টা করেও শিশু ফারজানাকে তুলতে ব্যর্থ হয়। অবশেষে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নান্দাইল ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকাল চারটায় ফারজানার লাশ তুলতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মোঃ মোস্তফা কামাল জানান, প্রায় ৪০ ফুট গভীরের পুকুরের তলায় চলে যাওয়ার উদ্ধার করতে অনেক সময় লেগেছে।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর