কর্মীদের ৩০ আগস্ট থেকে কর্মস্থলে ফেরার নির্দেশ সৌদির

আগামী ৩০ আগস্ট থেকে সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে সৌদি আরব। এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সৌদি সরকারের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়।

কর্মস্থলে ফিরলেও সবাইকে স্বাস্থবিধি যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। সেখানে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি স্থগিত থাকবে। এছাড়া সবাই এক সঙ্গে কাজ করার বদলে ধাপে ধাপে শিডিউল করে উপস্থিত হবেন।

সৌদি আরবের বিভিন্ন নগরের স্বাস্থ্য সূচকের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর