আগামী ১৭ অক্টোবর নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে ভোট

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের শূন্য ঘোষিত নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে ইসির পক্ষ থেকে আসন দু’টোতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

আজ (রোববার) নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এই তথ্য জানান।

তিনি জানান, এ দুই আসনের ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের তফসিল এখনও নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৬মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওই দিন শূন্য হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর