আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে যাচ্ছে হাই পারফরমেন্স দলও। নাইমুর রহমান দুর্জয় আগেভাগেই জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে এইচপি দলও।
সেথানে যাওয়ার কথা ছিলো বিশ্বজয়ী যুব দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয় ও অলরাউন্ডার শামিম পাটোয়ারির। কিন্তু এখনের খবর হলো, তারা দুজন থাকছেন না শ্রীলঙ্কা সফরের দলে। নাহ ইনজুরি বা অসুস্থতার কারণে নয়; তৌহিদ ও শামিমের শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না অন্য কারণে। তারা আইসিসির নিষেধাজ্ঞায় আছেন।
ভারতের সঙ্গে যুব বিশ্বকাপের ফাইনাল শেষে অনাকাঙ্খিত ঘটনায় জড়ায় দুই দেশের ক্রিকেটাররা। যেখানে ভারত ও বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। এর ভেতরে সবচেয়ে বেশি ১০ ম্যাচ সাসপেনশনে পড়েছেন সহ অধিনায়ক তৌহিদ হৃদয়, অলরাউন্ডার শামিম পাটোয়ারির নিষেধাজ্ঞা ৮ ম্যাচ। সে কারণেই তাদেরকে শ্রীলঙ্কাগামী দলে রাখা যাবে না।
কেএস/বার্তাবাজার