জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে অধিকাংশই ঢাকার দু’টি আসনে প্রার্থী হিসাবে লড়াই করেত চান।
আজ (রোববার) বিকাল পর্যন্ত ৫টি আসনে ১৩৮টি মনোনয়নপত্র ক্রয় করা হলেও কেবল ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনের জন্যই মনোনয়ন নিয়েছেন ৭৪ জন।
এ বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, পাঁচটি আসনে মোট ১৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে ৫৫ জন ও ঢাকা-৫ আসনে ১৯ জন।
সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও সাংসদ সাহারা খাতুন মারা যাওয়ায় ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন শূন্য হয়েছে। এছাড়া সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন ও সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য রয়েছে।
এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ১৭ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ফরম বিক্রি ও জমা চলবে।
বার্তাবাজার/এসজে