যশোরে একদিনে আরও ৬৫ জনের করোনা শনাক্ত, মোট ২৮৩০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা করে যশোর জেলার ৬৫টি নমুনা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

যবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম জানান, শনিবার(২২ আগস্ট)তাদের ল্যাবে যশোর জেলার মোট ২১৬টি নমুনা পরীক্ষা করে ৬৫টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে।

আজ রোববার(২৩ আগস্ট)দুপুরে এই ফলাফল যশোর সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী আগের দিন শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগী হয়েছিলেন দুই হাজার ৭৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৩৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর