বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ডে অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এই মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগটি তদন্ত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজউদ্দিন। তদন্ত শেষেই মামলা করার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় টেকনাফ থানার এ ওসিকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তিনি রিমান্ডে।
বার্তাবাজার/এসজে