“ফুটওভার ব্রীজ করতে আমরা কি আরো একটা লাশের অপেক্ষায় থাকবো?” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা সড়ক পারাপারের মরণফাঁদ হিসেবে চিহ্নিত করে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে জনসাধারণ।
আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক সড়কে ঘন্টা ব্যাপী বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার ৩শতাধিক মানুষ। এসময় রাস্তা পারাপারে সকল প্রকার দূর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে ফুটওভার ব্রীজ নির্মাণের জোর দাবী জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা সড়ক পারাপারের সময় দূর্ঘটনার শিকার হয়ে বেশ কয়েকজন পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে।
এবিষয়ে গত ২১শে আগষ্ট নিমতলায় প্রাইভেটকার চাপায় নিহত অনিক শেখের পিতা মো. আবুল হোসেন বলেন, গত পরশুদিন আমর ছেলে এই রাস্তা পাড়াপার হতে গিয়ে নিহত হয়েছে। আমি চাইনা আর কারো মায়ের বুক খালি হোক। তাই অতি তারাতাড়ি যেন ফুটওভার ব্রীজ করা হয় আমরা এই দারিতেই মানববন্ধন করেছি। সেনাবাহীনির এক অফিসার আমাদের ওয়াদা দিয়েছে যে এখানে আগমি ১৫দিনের মধ্যে ফুট ওভার ব্রীজের কাজ ধরা হবে। ঢাকা মাওয়া মহাসড়ক এক্সপ্রেস হাইওয়ে হওয়ায় প্রতিটি যানবাহন দ্রুতগতিতে চলাচল করে ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বার্তাবাজার/এমকে