করোনায় একদিনে শনাক্তের সংখ্যা কমে ১ হাজার ৯৭৩, মৃত্যু ৩৪

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দেশে আরো ৩৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯৭৩ জন।

যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫২৪ জন। এদের নিয়ে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৯১ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর