আরমান (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার একটি বাসায়।
রোববার (২৩ আগস্ট) ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় আরমান (১৩) নামের এক কিশোরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসার বাথরুমে কাপড় রাখার হেংগার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার মোবারক হোসেনের ছেলে আরমান। আরমান পরিবারের সাথে বর্তমানে পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় ভাড়া থাকতো।
আরমানের বড় ভাই মো. হিরা জানান, তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতো ছোট ভাই আরমান। আরমান এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে বেশ কিছুদিন যাবৎ চলাফেরা শুরু করে এবং এমনকি বখাটেদের সাথে নেশা করতে শুরু করে। বাবা বিষয়টি জানতে পেরে রাতে আরমানকে বকাঝকা করে চড় থাপ্পড় মারে। তাই অভিমান করে আরমান বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে আরমানকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার কে.কে