অরিত্রীর মৃত্যু: দুই শিক্ষিকার নামে গ্রেফতারি পরোয়ানা জারি

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীকে (১৫) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই শিক্ষিকার জামিন বাতিল করেছেন আদালত। একইসাথে তাদের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আজ (রোববার) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকার পরেও আসামিরা আদালতে না আসায় জামিন বাতিল করে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্ত ওই দুই শিক্ষিকা হলেন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার।

২০১৮ সালে ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে অরিত্রী। পরে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর