আমরা অনেকেই স্বপ্ন দেখি সারাদিন কোন কাজ না করে শুয়ে বাসে কাটিয়ে দিতে পারতাম। আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জন্য সেই সুযোগ এসেছে। শুয়ে বসে এক লাখ ৬০ হাজার টাকা আয় করতে এখনি আবেদন করুন।
জার্মানির হামবুর্গের দ্য ইউনিভার্সিটি অব ফাইন আর্টস দিচ্ছে এই সুযোগ। এক হাজার ৬০০ ইউরো দেয়া হবে যিনি নির্বাচিত হবেন। আসলে এই উদ্যোগ নেয়া হয়েছে একটি গবেষণার জন্য। কাজ করার ও অবসর যাপনের যে যৌথ ইচ্ছা থাকে মানুষের মধ্যে, শুধুমাত্র তা যাচাই করতেই এই আয়োজন।
ফ্রেডরিখ বন বরিস নামে এক গবেষক বলেন, ‘আপাতভাবে এই বিষয়টিকে সকলের ঠাট্টা মনে হলেও আসলে এটি তা নয়। মূল বিষয় অবসর যাপনের চূড়ান্ত রূপ কী হতে পারে? আর সেটাই দেখা এর উদ্দেশ্য। কতক্ষণ কিছু না করে থাকতে পারছেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি কোন ধরনের কাজ অংশগ্রহণকারীরা করতে চাইছেন না, আর সেটাও বিচার করে দেখা হবে।
আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামে অংশ নিতে আবেদন করা যাবে। যদি আপনি নির্বাচিত হন তাহলে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এক লাখ ৬০ হাজার টাকার স্কলারশিপ দেয়া হবে।
বার্তা বাজার কে.কে