আদালতে পাপিয়া ও তার স্বামী

অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে আনা হয়েছে যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ওরফে পিউ ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে।

আজ (রোববার) দুপুর ১২ টার দিকে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। আজকেই তাদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ ধার্য রয়েছে।

গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের এসআই আরিফুজ্জামান তার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলায় সাক্ষী রাখা হয় ১২ জনকে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি গোপনে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অন্যরা হলেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর