সারাদেশের আড়াই শতাধিক পৌরসভা ও সাড়ে ৪ হাজারের অধিক ইউনিয়ন পরিষদের উপ ও সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি ২০২০ সালের ডিসেম্বর ও আগামী বছরের মার্চ এবং এপ্রিলের মাঝেই অনুষ্ঠীত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কথা তথ্য চেয়েছি ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মাঝে ৫০০’র বেশি পরিষদের মেয়াদ উর্ত্তীর্ণ হয়েছে। যাক্রা কারণে সেগুলোতে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এছাড়া বাকি ৪ হাজার ইউনিয়ন পরিষদে ২০২১ সালের মার্চ থেকে এপ্রিলের মাঝে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান, কমিশন সভার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে। আর নভেম্বর থেকে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর নির্বাচন শুরু করা হবে। এসব নির্বাচনের জন্য আর সময়ক্ষেপণ করা হবে না। আর চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।
উল্লেখ্য, বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭১টি। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউপির নির্বাচন শেষ হয় ওই বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউপির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
বার্তাবাজার/এসজে